নির্দেশনা অমান্য, কালীগঞ্জে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা
- আপলোড তারিখঃ
১০-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
মহামারি করোনাভাইরাস ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালি সরকার এ জরিমানা আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাগরসহ ফোর্স উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৩ শ টাকা জরিমিানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স