নির্দেশনা অমান্য, কালীগঞ্জে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2020-06-10 ইং
নির্দেশনা অমান্য, কালীগঞ্জে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: মহামারি করোনাভাইরাস ঠেকাতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালি সরকার এ জরিমানা আদায় করেন। এ সময় তাঁর সঙ্গে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাগরসহ ফোর্স উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৫টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৩ শ টাকা জরিমিানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, করোনা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)