চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম
- আপলোড তারিখঃ
১০-০৬-২০২০
ইং
অ্যাম্বুলেন্স চালকদের স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি দিলেন
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পাঁচজন অ্যাম্বুলেন্স চালককে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামাদি প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা কালেক্টরেট চত্বরে অ্যাম্বুলেন্স চালকদের হাতে এ সরঞ্জামাদি তুলে দেন তিনি। জানা গেছে, চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্স চালকেরা করোনাভাইরাসে আক্রান্তের নমুনা সংগ্রহ, চুয়াডাঙ্গা থেকে সংকটাপন্ন রোগী নিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গার হাসপাতালে ছুটে যাওয়াসহ নানা প্রকার কাজ করছেন। এই অ্যাম্বুলেন্স চালক এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস ও মাস্ক প্রদান করেন।
কমেন্ট বক্স