শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার পৃথক স্থানে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১০-০৬-২০২০ ইং
দামুড়হুদার পৃথক স্থানে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু
প্রতিবেদক, দামুড়হুদা/কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জয়রামপুর ও কার্পাসডাঙ্গায় এ ঘটনা ঘটে। জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মাঠপাড়ার পিয়ার মণ্ডলের ছেলে বাবুল রেল স্টেশনের ওপর গরু চরাচ্ছিলেন। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই একটি খয়েরি রঙের প্রায় ৪০ হাজার টাকা মূল্যে গরুটি মারা যায়। এ ঘটনায় আহত হন গরুর মালিক বাবু। আহত বাবুকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা করানো হয়েছে। এখন তাঁর অবস্থা আশঙ্কা মুক্ত। এদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে বজ্রপাতে কৃষকের একটি গরুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভেতরে বটগাছে গরু বাঁধা ছিল। এ সময় অতিবৃষ্টির কারণে গাছে বাঁধা গরুটির মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, কার্পাসডাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মৃত শ্রী শুশাধরের ছেলে স্বাধীনের একটি গরু বিদ্যালয়ের ভেতর বটগাছের নিচে বাঁধা ছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃৃত্যু ঘটে গরুটির। গরুটির আনুমানিক মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা হবে বলে জানান গরুটির মালিক স্বাধীন। করোনাভাইরাস আতঙ্কের মধ্যে বজ্রপাতে গরুটির মৃত্যু হবার কারণে কৃষক স্বাধীন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানায় স্থানীয় জনগণ।


কমেন্ট বক্স