আন্দুলবাড়ীয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের লক্ষে মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় পুলিশ তদন্ত কেন্দ্র (মিনি থানা) স্থাপনের লক্ষে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, দাতা সদস্য, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষানুরাগীসহ সচেতন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ মতবিনিময় সভা অনুস্ঠিত হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা সুজাত হোসেন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি আশাদুর রহমান, বাজার পরিচালনা কমিটির সাবেক আহ্বায়ক হাজি আব্দুল খালেক, আজিম খান, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, জীবননগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিজয় হালদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান প্রমুখ। সভাটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী।
কমেন্ট বক্স