শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আপনাদের কাজ আপনারা বুঝে নিবেন

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২০ ইং
আপনাদের কাজ আপনারা বুঝে নিবেন
চুয়াডাঙ্গায় কবরস্থান উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে মেয়র জিপু নিজস্ব প্রতিবেদক: সামাজিক দূরত্ব বজায় রেখে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি পাড়া কবরস্থানের প্রাচীর, রাস্তা ও গেট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল কাজের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে যদিও অনেক কাজ থমকে গেছে। তারপরও সামাজিক দূরত্ব বজায় রেখে উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি পাড়া কবরস্থানের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হলো। আপনাদের কাজ আপনারা বুঝে নিবেন। অনিয়িম পেলে আমাকে জানাবেন, আমি ব্যবস্থা নেব।’ এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, বুজরুকগড়গড়ি কবরস্থান কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ওমর ফারুক, জিল্লুর রহমান বজা, ইছানুল হক, উক্ত কাজের ঠিকাদার হাসানুজ্জামান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুছাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের সহসভাপতি শাহিন, সাধারণ সম্পাদক সুমন রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা। এদিকে, মেয়র জিপু ওই কাজের উদ্বোধনীর সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের অনিয়ম করেন এলাকাবাসী। এ সময় মেয়র জিপু কাজ দেখেন এবং অনিয়মের সত্যতা পাওয়ার কারণে রাস্তার নির্মাণকাজের সবটুকু অংশ সরিয়ে দিয়ে নতুন করে শুরু করার জন্য সিদ্ধান্ত নেন। পরবর্তীতে রাস্তার কাজ নতুন করে শুরু করা হয়।


কমেন্ট বক্স