শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চঞ্চল সভাপতি ও বিল্লাল সম্পাদক

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০২০ ইং
চঞ্চল সভাপতি ও বিল্লাল সম্পাদক
আন্দুলবাড়ীয়ার ৩টি ওয়ার্ডে লোকমোর্চার কমিটি গঠন প্রতিবেদক,আন্দুলবাড়ীয়া: ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১, ২ ও ৩নম্বও ওয়ার্ড লোকমোর্চার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল ও লোকমোর্চার উপজেলা সমন্বয়কারী মাহমুদুর রহমান আকাশ। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার হিসাবরক্ষক কাম-কম্পিউটার অপারেটর শেখ রবিউল ইসলাম রবি, প্রাণি চিকিৎসক কে এম আজাদ, খাজির আহাম্মেদ, খন্দকার আবুল বাশার, মোল্লা মশিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শরাফত আলী শিপন, রকিবুল ইসলাম, শোয়েবসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট সমাজসেবক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলকে সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স