শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডাউকিতে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ

  • আপলোড তারিখঃ ০৮-০৩-২০১৭ ইং
আলমডাঙ্গার ডাউকিতে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ

`20170308_132240-1`

আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মধ্যে ছাগল ও অন্যান্য উপকরণ বিতরণ পরিষদ চত্বরে  ৮ই মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন ডাউকি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডা: গোলাম জাকারিয়া খালিদ তপন, মহিলা মেম্বর রাশিদা খাতুন, নিলুফা খাতুন, রাজিয়া বেগম, মেম্বর ফকির চাঁদ মন্ডল। এ অনুষ্ঠানে ২১ জন ভিক্ষুকের পাশাপাশি ৩জন দুস্থকে সেলাই মেশিন ও প্রদান করা হয়েছে। ডাউকি ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন মেম্বর সাইদ হাসান, আব্দুল কুদ্দুস, আরিফুল ইসলাম, মন্ডল ফারুক হোসেন, মুনিয়ার হোসেন, সাজেদুল আওয়াল সুজন, নালিম হোসেন, জিকু, জাহিদ ইসলাম জীবন প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত