শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও খাবার বিতরণ কর্মসূচি

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও খাবার বিতরণ কর্মসূচি
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার জুমার নামাজের পর চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে নিম ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। `` এছাড়াও জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে শতাধিক দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, যুগ্ম সম্পাদক আরিফ আহম্মেদ শিপ্লবসহ সব থানা, পৌর ও কলেজ ছাত্রদল শাখার নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স