শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

র‌্যাবের অভিযান, গাঁজা-ইয়াবা-মদসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০২০ ইং
র‌্যাবের অভিযান, গাঁজা-ইয়াবা-মদসহ আটক ৩
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ও চুয়াডাঙ্গা পৌরসভার মুক্তিপাড়া এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৩০৭ লিটার বাংলা মদ চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে দর্শনার শ্যামপুর গ্রামের আফতাবের ছেলে শহিদুল ইসলাম আশা ও একই গ্রামের ইয়াকুবের ছেলে সজিবকে আটক করা হয়। অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে গাঁজা-ইয়াবাসহ মেহেদী হাসান (২৪) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ওহাব আলী মোল্লার ছেলে। ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গার মুক্তিপাড়া থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩০৭ লিটার বাংলা মদ, ৩টি মোবাইল সেট ও ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচারের সময় মেহেদী হাসানকে ৩ কেজি গাঁজা, ৪২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।


কমেন্ট বক্স