শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার বারাদী থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২০ ইং
দর্শনার বারাদী থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: দর্শনা থানার বারাদী মাঠ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বারাদী গ্রামের মাঠ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স