ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা থানার বারাদী মাঠ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ গাঁজা উদ্ধার করা হয়।
জানা যায়, সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত বারাদী গ্রামের মাঠ থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ৫ শ টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
