চুয়াডাঙ্গা পৌরসভায় জীবাণুনাশক টানেলের উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৩-০৬-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধকল্পে চুয়াডাঙ্গা পৌরসভার প্রবেশদ্বারে জীবাণুনাশক টানেলের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা কার্যালয়ের প্রবেশদ্বারে এ টানেলের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। টানেলটি সম্পূর্ণ অটো সেঞ্চর দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ প্রবেশ করলেই চালু হবে এবং বের হলেই বন্ধ হবে।
উদ্বোধনকালে মেয়র ওবাইদুর রহমান চৌধুরী বলেন, ‘করোনায় আজ সারা বিশ্ব বিপর্যন্ত হয়ে পড়েছে। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের সতর্কভাবে চলাচল করতে হবে। মনে রাখবেন, অসাবধানতায় যেকোনো সময় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। বারবার সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধৌত করবেন। অপরিচ্ছন্ন হাত দিয়ে মুখ, নাক ও চোখ স্পর্শ করবেন না। জ্বর, সর্দি, কাঁশি, গলা ব্যথা হলে বাড়িতেই আলাদা থেকে চিকিৎসা নিন।’
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র মুন্সি মো. রেজাউল করিম খোকন, সিরাজুল ইসলাম মনি, গোলাম মস্তফা শেখ মান্তার, শেফালী খাতুন, সুলতান আরা রতনা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, পৌর সচিব কাজী শরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশরী (পানি) এ এইচ এম সাহীদুর রশীদ, উচ্চযান সহকারী মোয়াজ্জেম হোসেন, টিকাদান সুপারভাইজার আলী হোসেন, সড়কবাতি পরিদর্শক আনিছুর রহমান, কনজারভেন্সি পরিদর্শক জুবায়ের রহমানসহ পৌরসভায় সেবা নিতে আসা নাগরিকেরা।
কমেন্ট বক্স