শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২০ ইং
মেহেরপুরে পৌর মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসির দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার বিকালে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় গতকাল ৫ নং ওয়ার্ডের মাঠ পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বলা যাচ্ছে না। এজন্য ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবালসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স