কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
- আপলোড তারিখঃ
০২-০৬-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ২০১৯-২০ অর্থবছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, বাইসাইকেল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে বসতঘর হস্তান্তর, ক্রীড়া ও সাংস্কৃতিক-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের অডিটরিয়ামে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল মাসুম।
অনুষ্ঠানে কালীগঞ্জের সততা আদিবাসী সমাজকল্যাণ সংস্থা ও বারবাজার আদিবাসী সমবায় সমিতির পরিবারের সদস্যদের প্রাথমিক পর্যায়ের ১০৫ জন শিক্ষার্থীকে মাসিক ২ শ টাকা হারে জনপ্রতি ১ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ে ৭৯ জন শিক্ষার্থীকে মাসিক ৫ শ টাকা হারে জনপ্রতি ১ হাজার ৫ শ টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ১৩ জন শিক্ষার্থীকে ৮ শ টাকা হারে জনপ্রতি ২ হাজার ৪ শ টাকা এবং স্নাতক পর্যায়ে ১৫ জনকে ১ হাজার ৫ শ টাকা হারে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়াও প্রাথমিক পর্যায়ের ১ শ জন শিক্ষার্থীকে পেনসিল বক্স ৩ শ টি, ওয়াটার পট ৩০০টি, গ্লোব ৩০০টি, মাধ্যমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে ১টি রেইন কোর্ট, খাতা, কলম স্ট্যাপলার পিনবস, হাইলাইটার, উচ্চমাধ্যমিক পর্যায়ে ১০০ জনের লিকুইট হ্যান্ড ২টি করে ২০০টি, ৩০টি বাইসাইকেল এবং দুটি সমিতির সদস্যদের ক্রীড়া-সামগ্রী সেট, হারমনিয়াম ২টি, ২ সেট ডুগি তবলা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীনদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
কমেন্ট বক্স