শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০১৭ ইং
জীবননগর উপজেলা এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

জীবননগর অফিস: জীবননগর উপজেলার সকল এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে জীবননগর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার নুরুল হাফিজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায়য় বাসমতি হোটেল এন্ড রেস্টুরেন্টে ঊষা সংস্থার সমন্বয়কারী আলমগীর হোসেনের সভাপতিত্বে জীবননগর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার নুরুল হাফিজকে উপজেলার সকল এনজিওর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে  বিদায় ও সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার তরিকুল ইসলাম, ইমপ্যাক্টের ম্যানেজার হাসান আলী, আশার ম্যানেজার আক্তারুজ্জামান, টিএমএসএস এর ম্যানেজার নাসির উদ্দিন, জাগরনী চক্র ফাউন্ডেশনের ইউপিপি শাখার ম্যানেজার ইনামুল হক, আরআরএফের ম্যানেজার শরিফুল ইসলাম, দারিদ্র বিমোচনের ম্যানেজার মহাতব উদ্দিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পচিালনা করেন জাগরনী চক্র ফাউন্ডেশনের আরআরএমসি শাখার ম্যানেজার আবু সালেহ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত