চুয়াডাঙ্গার সাবেক এমপির সহোদর হাফিজুর রহমানের ইন্তেকাল
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সাংসদ মকবুল হোসেনের সহোদর ও ভাঙবাড়িয়া ইউনিয়ের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মওলা বক্সের ছেলে হাফিজুর রহমান ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ঈদের দিন সকালে ঢাকার বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের দিন আসরের নামাজের পর গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
কমেন্ট বক্স