শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কেরুজ চিনিকলের সাবেক কেমিস্ট তৈয়েবুর রহমানের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২০ ইং
কেরুজ চিনিকলের সাবেক কেমিস্ট তৈয়েবুর রহমানের মৃত্যু
ঝিনাইদহ অফিস: দর্শনা কেরুজ চিনিকলের সাবেক সিনিয়র কেমিস্ট তৈয়েবুর রহমান আর নেই। তিনি গত মঙ্গলবার সকাল ছয়টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের মৃত আজাহার হোসেনের বড় ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পক্ষঘাত রোগে ভুগছিলেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের সভাপতি তৈয়ব আলী, সংগঠনের সাধারণ সম্পাদক ও কেরুজ চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মরহুমের শ্যালক মাসুদুর রহমান মাসুদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসেন উপস্থিত হন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তৈয়েবুর রহমানকে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, দর্শনা চিনিকলের সাবেক সিনিয়র কেমিস্ট তৈয়েবুর রহমান ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজলের চাচা।


কমেন্ট বক্স