শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তারা দেবী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০২০ ইং
তারা দেবী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাাঙ্গা সদরের মোমিনপুর ইউনিয়নের ৫০টি পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মোমিনপুর ইউনিয়নের কবিখালী ও খেজুরতলা গ্রামে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মীরা।


কমেন্ট বক্স