শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দরিদ্রদের মধে ঈদ উপহার দিলেন এস কে লিটন

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২০ ইং
জীবননগরে দরিদ্রদের মধে ঈদ উপহার দিলেন এস কে লিটন
জীবননগর অফিস: জীবননগরে সাথী অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও মাইটিভির সিনিয়র রিপোর্টার এস কে লিটনের পক্ষ থেকে তৃতীয়বারের মতো উপজেলায় অসহায় দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সাথী অটো রাইস মিলে এ ঈদ উপহার বিতরণ করা হয়। জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কর্মরত সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বিভিন্ন কওমী মাদ্রাসার শিক্ষকসহ উপজেলার ২ হাজার ৫ শ অসহায় হতদরিদ্রদের মধ্যে চাল, ডাল, সেমাই, চিনি, সাবান, তেলসহ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এস কে বকুল, দ্বীন ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স