শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কর্মকর্তা-কর্মচারীদেরকে ডিসির ঈদ উপহার

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২০ ইং
কর্মকর্তা-কর্মচারীদেরকে ডিসির ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে সৃষ্ট দূর্যোগকালীন পরিস্থিতিতে দিনরাত পরিশ্রম করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে ঈদ উপহার প্রদান করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শুক্রবার তিনি নিজ হাতে এ উপহার-সামগ্রী তুলে দেন। জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই সংকটকালীন পরিস্থিতিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে হোম কোয়ারেন্টাইন, বাজার মনিটরিং, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উৎপাদন ও বাজারজাতকরণের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনা করছে। ঈদ উদ্যাপনের জন্যও তাঁদের কোনো ছুটি নেই। ফলে নিজ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার কোনো সুযোও নেই। বিষয়টি মাথায় রেখেই জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সবার সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এ উপহার প্রদান করেছেন।


কমেন্ট বক্স