শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় স্বেচ্ছাসেবক সমিতির খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গা ইসলামপাড়ায় স্বেচ্ছাসেবক সমিতির খাদ্যসামগ্রী বিতরণ
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া স্বেচ্ছাসেবক সমিতির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ইসলামপাড়া স্বেচ্ছাসেবক সমিতির উদ্যোগে ১১০ পরিবারকে ৮ কেজি চাল, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ২ কেজি ৫ শ গ্রাম পেঁয়াজ ও ১ কেজি ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নাসির জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম মালিক, ইসলামপাড়া স্বেচ্ছাসেবক সমিতির সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিণ্টু, ক্যাশিয়ার আমল হোসেন, নিজাম, রাজ্জাক, সাত্তার, মাসুম মণ্ডল, ইকলাস, রুবেলসহ অফিসের সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স