শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে চাল ও পেঁয়াজ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২০ ইং
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে চাল ও পেঁয়াজ বিতরণ
দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাধারণ ত্রাণ চাল ও পেঁয়াজ বিতরণ করলেন চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম। গতকাল রোববার ২০১৯-২০২০ অর্থবছরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা জিআর-এর ৭ম কিস্তির চাল ও পেঁয়াজ বিতরণ করা হয়। চাল ও পেঁয়াজ বিতরণের সময় প্রতি ওয়ার্ড মেম্বার, ট্যাগ অফিসার ও সাংবাদিকদের উপস্থিতিতে কর্মহীন মানুষের মধ্যে ১০ কেজি চাল ও ১ কেজি করে পেঁয়াজ বিতরণ করা হয়। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৪৯টি পরিবারের মধ্যে শারীরিক দূরুত্ব বজায় রেখে এ চাল ও পেঁয়াজ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার আব্দুর রহমান, খাইরুল বাশার, হজরত আলী, শহীদুল ইসলাম, আবু সাঈদ মিণ্টু, শামসুল ইসলাম, চঞ্চল প্রমুখ। এছাড়া ৯টি ওয়ার্ডের ৯জন ট্যাগ অফিসার ও সাংবাদিরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স