শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পূর্বশক্রতায় সংঘর্ষ, তিন যুবক আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২০ ইং
আলমডাঙ্গায় পূর্বশক্রতায় সংঘর্ষ, তিন যুবক আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পূর্বশক্রতার জের ধরে কয়েক দফা মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা গোবিন্দপুর ও থানাপাড়ার দুই দল যুবকের মধ্যে দফায় দফায় মারামরি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই দলকে শান্ত করার চেষ্টা করতে গেলে বেশ কিছু যুবক পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে গোবিন্দপুরের রবিউল ইসলামের ছেলে সুমন, লিটন আলীর ছেলে আলিমসহ তিনজনকে আটক করেছে। এ ব্যাপারে ওসি জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স