মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনতাই
- আপলোড তারিখঃ
১৭-০৫-২০২০
ইং
দোস্ত-উকতো সড়কে গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত-উকতো গ্রামের মাঠের রাস্তায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
জানা গেছে, গত শুক্রবার দামুড়হুদা উপজেলার বড় দুধপালিতা গ্রামের লাল মোহাম্মদের ছেলে গরু ব্যবসায়ী দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে তাঁর ব্যবসায়ীক পার্টনার চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের উকতো গ্রামের মালিতাপাড়ার আকালেকে ধনচের বীজ দিতে যান। বীজ দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে দোস্ত-উকতো গ্রামের রাস্তার মধ্যে ব্রিজের ওপর পৌঁছালে ৭-৮ জন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাঁকে গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁকে বেধড়ক মারধর করে তাঁর কাছে থাকা নগদ সাড়ে আট হাজার টাকা ও একটি টিভিএস স্ট্রাইকার ১২৫ সিসির মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে তাঁকে হাত-পা বাধা অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে দেলোয়ারের চিৎকারে পথচারীরা এসে তাঁকে উদ্ধার করে। ঘটনার পরই দামুড়হুদা ও দর্শনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কমেন্ট বক্স