কার্পাসডাঙ্গার কুতুবপুরে অগ্নিকাণ্ডে রান্না ও গোয়ালঘর ভষ্মিভূত
- আপলোড তারিখঃ
১৭-০৫-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে রান্নাঘর ও গোয়ালঘরের টিনসহ বিচালি পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সন্ধ্যায় কুতুবপুর গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে মোস্তফার রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে রান্নাঘরসহ গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের সহায়তায় পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় গোয়ালঘরে থাকা দুটি গরু আহত হয়। অগ্নিকাণ্ডের খবর জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মেজবাহুর রহমান।
কমেন্ট বক্স