শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় দুজন ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ নতুন করে ৩৫ জন করোনা আক্রান্ত

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২০ ইং
চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় দুজন ম্যাজিস্ট্রেট ও চিকিৎসকসহ নতুন করে ৩৫ জন করোনা আক্রান্ত
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন ও মারা গেছেন ১ জন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৯টি নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতিমধ্যে ওই য্বুকসহ সুস্থ্য হয়েছেন দুইজন।


কমেন্ট বক্স