ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন ও মারা গেছেন ১ জন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় ও শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৯টি নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক ও আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতিমধ্যে ওই য্বুকসহ সুস্থ্য হয়েছেন দুইজন।
