শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০২০ ইং
আন্দুলবাড়ীয়ায় বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বন্ধু কল্যাণ সংগঠনের উদ্যোগে এলাকার হতদরিদ্র, অচ্ছল ও কর্মহীন মানুষের মধ্যে রাতের আধারে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বন্ধু কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ বাড়ি বাড়ি উপস্থিত হয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বন্ধু কল্যাণ সংগঠনের সাবেক সভাপতি খান তারিক মাহমুদ, বর্তমান সভাপতি ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক আলিউল আজম লুণা, মহিদুল ইসলাম, আক্তারুল ইসলাম ইকবাল, খন্দকার আবুল বাশারসহ সদস্যবৃন্দ। মোট ৫০ জন নারী-পুরুষের মধ্যে মাথাপিছু ৫ কেজি চাল, ২ আলু, ডাল ৫ শ গ্রাম ও ৫ শ গ্রাম সয়াবিন তেল বিতরণ করা হয়।


কমেন্ট বক্স