মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০২০
ইং
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নির্দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তিন শতাধিক অসহায় ও দিনমজুরদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন আহমেদসহ ছাত্রলীগের অন্য কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স