জীবননগরে স্টুডেন্ট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের ঈদসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৫-০৫-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে স্টুডেন্ট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায়, দুস্থ ও করোনাভাইরাসের কারণে কাজহীন হয়ে পড়া মানুষের মধ্যে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জীবননগরের বিভিন্ন এলাকার ১ শ জন অসহায় কাজহীন মানুষের মধ্যে এ ঈদ বাজার বিতরণ করা হয়। ঈদ বাজারে তেল, সাবান, সেমাই, চিনি, আটা, শ্যাম্পু, হুইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগরে স্টুডেন্ট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারিক জামিল, সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, সেতু, রিফাত, রাহুল প্রমুখ। উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও জীবননগরের কলেজেপড়ুয়া ছাত্রদের দ্বারা পরিচালিত জীবননগর স্টুডেন্ট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন এ ঈদ বাজার বিতরণ করে। সাধারণ ছাত্রদের দ্বারা পরিচালিত এ সংগঠনটি এলাকার বিভিন্ন উন্নয়নধর্মী কাজ করে থাকে। তাঁরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও জড়িত।
কমেন্ট বক্স