শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চা-দোকানিকে গণধোলাই!

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২০ ইং
হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চা-দোকানিকে গণধোলাই!
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়া হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইয়ামিন হোসেন (৪২) নামের এক চা-দোকানিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আলোচনা-সমালোচনা শুরু হয় চারদিকে। জানা যায়, আন্দুলবাড়ীয়ার পূর্ব বাজারের মেসার্স ইয়ামিন টি স্টলের সত্ত্বাধিকারী ও অনন্তপুর গ্রামের মাঝেরপাড়ার আব্দুল খালেক মালিতার ছোট ছেলে ইয়ামিন হোসেন। গত মঙ্গলবার সকালে নিজ চায়ের দোকানে উপস্থিত জনতার সামনে মুসলিম উম্মাহর সর্বশেষ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম নিয়ে বির্র্তকিত তথ্য উপস্থাপন করেন। আর এ বিষয়টি নিয়ে ক্ষোভে ফুসে ওঠেন উপস্থিত অনেকে। এদিকে, ওইদিন রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা তাঁর বাড়ি গিয়ে তাঁকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় তাঁর উত্থাপিত বক্তব্যটি পুণরায় স্বীকার করিয়ে ভিডিও রেকর্ড করা হয়। একপর্যায়ে তাঁকে পিঠমোড়া করে দড়ি দিয়ে বেঁধে গণধোলাই দিয়ে স্থানীয় শাহাপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ওই ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ প্রসঙ্গে অভিযুক্ত ইয়ামিন তাঁর দ্বায় স্বীকার করল বলেন, ‘আমি একটি হকারের মাইকের ওয়াজ থেকে শুনেছি যে, আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম খ্রিস্টান পরিবারে। আমি এ কথাটি আমার চায়ের দোকানে জনসম্মুখে আলোচনা করি।’


কমেন্ট বক্স