শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছাত্রলীগের স্মারকলিপিতে আবাসিক মেস ভাড়া ৫০% মওকুফ

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২০ ইং
মেহেরপুরে ছাত্রলীগের স্মারকলিপিতে আবাসিক মেস ভাড়া ৫০% মওকুফ
মেহেরপুর অফিস: মেস মালিকদের মানবিকতায় এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মেহেরপুরে আবাসিক মেস ভাড়া ৫০% মওকুফ করা হয়েছে। এর আগে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর সরকারি কলেজ শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে মেহেরপুর জেলার আবাসিক মেস মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেস মালিকগণ করোনা পরিস্থিতিতে এপ্রিল হতে জুলাই মাস পর্যন্ত ৫০% ভাড়া নিতে সর্বসম্মত হয়েছেন। এ ছাড়া কোনো মেস মালিক ইচ্ছা করলে সম্পূর্ণ মওকুফ করতে পারেন। সভায় মেহেরপুরের বিভিন্ন মেস মালিকগণসহ মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এদিকে, মেস মালিকদের সর্বসম্মতিক্রমে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মেহেরপুরে আবাসিক মেস ভাড়া ৫০% মওকুফ করার সিদ্ধান্ত গ্রহণ করায় এই সংকটময় সময়ে ছাত্র-ছাত্রীদের পাশে থেকে সহযোগিতায় করার জন্য জেলা প্রশাসক ও মেস মালিকগণকে কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে ।


কমেন্ট বক্স