শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর থানা পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২০ ইং
মুজিবনগর থানা পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ
মুজিবনগর অফিস: করোনাভাইরাস প্রতিরোধে জনগনকে বিভিন্ন ধরনের নির্দেশনাবলী ও সচেতনমূলক লিফলেট বিতরণ করেছে মুজিবনগর থানা পুলিশ। মেহেরপুর পুলিশ সুপার মুরাদ আলীর নির্দেশে গতকাল বুধবার দুপুরে কেদারগঞ্জ বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান উপস্থিত থেকে সচেতনতামূলক এ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম উপস্থিত ছিলেন। পরে কেদারগঞ্জ বাজারে সব দোকান, রাস্তা-ঘাটে চলাচলকৃত জনগণের মধ্যে, গাড়ি চালকদের মধ্যে এসব লিফলেট তুলে দেওয়া হয়। এ সময় সামাজিক দূরুত্ব নিশ্চিত, জনগণকে ঘরে ফেরাতে, সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আহব্বান করা হয়।


কমেন্ট বক্স