শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর মেয়র খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২০ ইং
মেহেরপুর পৌর মেয়র খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায়, খেটে খাওয়া এবং কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র ৩ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় গতকাল বুধবার ৭ নম্বর ওয়র্ডের মিয়াপাড়ায় খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। তিনি আরও বলেন, এক মাসেরও বেশি সময় ধরে মেহেরপুরের মানুষ কর্মহীন হয়ে আছে। কবে নাগাদ এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বলা যাচ্ছে না। এজন্য ধনী-গরিব, দল-মত নির্বিশেষে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুনসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স