শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে করোনা ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০২০ ইং
কালীগঞ্জে করোনা ঠেকাতে জীবাণুনাশক টানেল স্থাপন
প্রতিবেদক, কালীগঞ্জ: মহামারি করোনাভাইরাস রোধকল্পে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে একটি জীবাণুনাশক টানেল বসানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের জনতা ব্যাংক মোড়ে স্থাপিত ওই ট্যনেলের উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের কারিগরি সহায়তা ও কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় ওই টানেল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর কবিরসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীরা। ফিতাকেটে ট্যানেলের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আনার সবার উদ্দেশ্যে বলেন, এই মহামারির হাত থেকে নিজেদেরকে বাঁচাতে হলে খুব বেশি প্রয়োজন সচেতনতা। তাই নিজের জীবনের সুরক্ষায় এই জীবাণুনাশক টানেল অবশ্যই ব্যবহার করতে হবে। তিনি এ টানেল স্থাপনে সার্বিক সহায়তাকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।


কমেন্ট বক্স