দর্শনায় করোনা রোধে জনসচেতনতামূলক সভা
- আপলোড তারিখঃ
১৪-০৫-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা পৌরসভার উদ্যোগে ঈদকে সামনে রেখে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় দর্শনা অডিটরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক শেখ শাহবুদ্দিন, দর্শনা ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল ইসলাম, দর্শনা প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক আকমত আলী ও ওষুধ বিক্রয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, দর্শনা পুরাতন বাজার কমিটির সাধারণ সম্পাদক সোহেল, দর্শনা বাসস্ট্যান্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সাণ্টু, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, দর্শনা পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, সাংবাদিকসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স