শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জের জামাল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০২০ ইং
কালীগঞ্জের জামাল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব মো. জাকির হোসেন। এবারের বাজেট আয় ও ব্যয় সমান দেখিয়ে উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ২১৮ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৭৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। মোট ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ১১৮ টাকা। পরিষদের চেয়ারম্যান মো. মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খোকন কুমার বিশ^াস, ইউপি মেম্বার মো. মফিজ খান, মোবারেক হোসেন, মো. ফসিয়ার রহমানসহ সব ইউপি সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।


কমেন্ট বক্স