তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড তারিখঃ
১৩-০৫-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়নের ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুতুবপুর ইউনিয়নের দশমী, আলিয়ারপুর, মর্তুজাপুর, সিন্দুরিয়া, কুতুবপুর ও মহাম্মদজুমা গ্রামের কর্মহীন অসহায় পরিবারের ৫০ জনের বাড়িতে বাড়িতে গিয়ে চাল, ডাল, আলুু ও শুকনা খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ ফাউন্ডেশনের অন্য কর্মীরা।
কমেন্ট বক্স