শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পৌর মেয়র রিটনের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

  • আপলোড তারিখঃ ১৩-০৫-২০২০ ইং
মেহেরপুরে পৌর মেয়র রিটনের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় ও খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া পৌরবাসীর দুর্দিনে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দেওয়া অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র তিন শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে পৌরসভার মেয়র অন্যান্য ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন। এরই ধারাবহিকতায় গতকাল মঙ্গলবার ৭ নম্বর ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোনো মানুষ না খেয়ে অনাহারে থাকবে না। এ সময় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স