শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা দিয়ে পেয়াঁজ আমদানি আবার শুরু

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২০ ইং
দর্শনা দিয়ে পেয়াঁজ আমদানি আবার শুরু
ভারত-বাংলাদেশ রেলপথে আমদানি রপ্তানি দেড় মাস বন্ধ থাকার পর আওয়াল হোসেন: দীর্ঘ প্রায় দুই মাস করোনাভাইরাসে সবকিছু লকডাউনে থাকার পর গত দুই দিন ধরে দর্শনা রেলওয়ে শুল্ক বন্দর দিয়ে মালামাল আমদানি শুরু হয়েছে। এক মাস ১৪ দিন চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ রেলপথে আমদানি রপ্তানি বন্ধ থাকার পর গতকাল সোমবার ও রোববার বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি প্রক্রিয়া আবার শুরু হয়েছে। দুই দিনে ৮৪টি মালবাহী ওয়াগনে ২ হাজার ৫২ দশমিক ৩ মেট্রিক টন পেয়াঁজ নিয়ে ভারতের নদীয়া জেলার গেদে বর্ডার দিয়ে দর্শনা আর্ন্তজাতিক রেল বন্দরে এসে পৌঁছায়। রোববার প্রথম পেয়াঁজবাহী একটি ট্রেন এক র‌্যাক বা ৪২টি ওয়াগন প্রবেশ করেছে। গতকাল দ্বিতীয় দফায় সাজ্জাদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের আমদানি করা ১ হাজার ৭০১ টন পেয়াঁজ নিয়ে বিকেল ৫টা ৫০মিনিটে দর্শনা রেল বন্দরে এসে পৌঁছায়। পেঁয়াজগুলো আনলোড হয়ে দর্শনা থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে প্রেরণ করা হচ্ছে বলে জানা যায়। স্থানীয় সিএন্ডএফ এজেন্ট রফিকুল ইসলাম জানান, সাতক্ষীরার খালিদ হাসান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্র থেকে এই পেয়াঁজ আমদানি করেছে। ভারতী পশ্চিম বাংলার রপ্তানিকারক প্রতিষ্ঠান আর কে এন্টারপ্রাইজ মালদহ থেকে এই মালবাহী ট্রেনযোগে বাংলাদেশে এসেছে। গত রোববার প্রথম চালানে ৪২টি ওয়াগনে ২৩ হাজার ২৪৩ বস্তায় ১ হাজার ৪৫ দশমিক ২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। এ বিষয় দর্শনা স্টেশন সুপারিনটেডেন্ট লিয়াকত আলী জানান, গত দুই দিন ধরে দর্শনা শুল্ক স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এছাড়া গতকাল পাকশী থেকে রেলওয়ে কর্মকর্তা ডি আর এম আসাদুল হক ও বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাসীর উদ্দিন পাকশী থেকে দর্শনা ও ভারতের গেদে সীমান্ত পর্যন্ত রেল সড়কের কোথাও ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা পরিদর্শন করেছেন। তবে ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয় জানতে চাইলে দর্শনা স্টেশন সুপারিনটেডেন্ট লিয়াকত আলী বলেন, ‘আমি বলতে পারব না এটা দু’দেশের কর্তৃপক্ষের বিষয়।’


কমেন্ট বক্স