চুয়াডাঙ্গায় মাযাহিরে উলূম মাদানীনগর মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২০
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ায় আপমর জনসাধারনের ইসলামী আদর্শ, ব্যক্তি ও নৈতিক চরিত্রে উন্নয়ন সাধনে ‘মাযাহিরে উলূম মাদানীনগর’ নামে একটি দ্বীনি মাদ্রাসা ভবনের ভিত্তি স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল-হাবিবী।
বক্তব্য দেন সিঅ্যান্ডবি মসজিদের ইমাম মাওলনা আব্দুল গনি, মারকাজুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা আব্দুস সামাদ, মাওলানা রুহুল আমিন, মুফতি নুরুদ্দিন, মাওলানা সালিমুল্লাহ খান ও মাওলানা এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের জমিদাতা মো. জুমাত আলী মণ্ডল, ওমর আলী মণ্ডল, মো. নুরুল ইসলাম, হাজি নাসির উদ্দীন, হাজি আফসার আলী, হাজি শফিকুল ইসলাম বদা, হাজি রাজিব উল হাসনাত নিপ্পন, ডা. মাহবুবুর রহমান মিলন, জেলা তাবলীগ জামাতের শুরা সদস্য হাজি আবুল কাসেম, হাজি মাকসুদুল হক, নুরুল ইসলাম হিরা, ডা. হাজি আ. লতিফ, মুফতি আযিযুল্লাহ, মাস্টার রফিক উদ্দীন, অ্যাডভোকেট ডালিম, হাফেজ জহুরুল ইসলামসহ অত্র এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উক্ত সভাটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি মুস্তাফা কামাল কাসেমী। সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক।
কমেন্ট বক্স