কালীগঞ্জে গাড়ি চাপায় নৈশপ্রহরীর মৃত্যু
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২০
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জে গাড়ি চাপায় বাবুল মিজি (৬২) নামের এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর তিনটার দিকে কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ডে। তিনি ওই স্থানেই নৈশপ্রহরীর কাজ করেন। নিহত বাবুল মিজি উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকুয়া গ্রামের মৃত ছানাউল্লাহ মিজির ছেলে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, তিনি রাতে তদারকি ডিউটি শেষে ভোর তিনটার দিকে ফোর্সসহ থানায় ফিরছিলেন। শহরের পানহাটার কাছে পৌঁছালে মহাসড়কের ওপর গাড়ি চাপায় পিষ্ট নৈশপ্রহরী বাবুলের মরদেহ দেখতে পান। এরপর তাঁরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাতের শেষভাগে রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাতনামা কোনো মোটর গাড়ি বাবুলকে চাপা দিয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী সুন্দরী বেগম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে তিনি যোগ করেন।
কমেন্ট বক্স