মুন্সিপুর সীমান্তে বিজিবি উদ্যোগে ত্রাণ বিতরণ
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২০
ইং
কার্পাসডাঙ্গা প্রতিনিধি:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিজিবি সারা দেশব্যাপী হতদরিদ্র জনগণের মধ্যে সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কুতুবপুর মাধমিক বিদ্যালয় প্রাঙ্গণে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ কার্পাসডাঙ্গার মুন্সিপুর বিজিবির উদ্যোগে সীমান্তবর্তী এলাকার হতদরিদ্রের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়েছে। বিদ্যানন্দন ফাউন্ডেশনের সহায়তায় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এলাকার গরীব-দুঃখী, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করে বিজিবি। করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধমূলক সব নির্দেশনা ও দূরত্ব বজায় রেখে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাহাদান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মহীনদের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বিশ্বাস এবং নুর মোহাম্মদ ভণ্ড।
কমেন্ট বক্স