শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ধানের বীজ বিতরণ করল ওয়েভ ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২০ ইং
ধানের বীজ বিতরণ করল ওয়েভ ফাউন্ডেশন
দর্শনা অফিস: দেশের চলমান পরিস্থিতিতে বছরব্যাপী বিভিন্ন ফসল চাষ ও খাদ্য উৎপাদনের লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের সৌর সেচ প্রকল্পের আওতায় ইডকলের সহায়তায় নির্বাচিত কৃষকদের মধ্যে বিনা মূল্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। গত ৬ ও ৭ মে দুই দিনব্যাপী চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৫টি উপজেলায় বিশেষ চুয়াডাঙ্গা সদর, জীবননগর, মহেশপুর, কোটচাঁদপুর ও কালিগঞ্জ উপজেলার ১৬ গ্রামের ১৮টি সেচ প্রকল্পের আওতাধীন ২৮ জন কৃষকদের স্ব-স্ব গ্রামে চলতি আউশ ধান চাষ বিষয় ও অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য প্রদর্শনী প্লট তৈরির লক্ষ্যে ২৮ জন কৃষকের মধ্যে ২৭০ কেজি ব্রি-ধান ৮৫/ব্রি-ধান ৪৮ জাতের বীজ ধান পৌঁছে দেওয়া হয়। নির্বাচিত কৃষকদের চাষের সময় একর প্রতি ১৫ কেজি বা প্রতি বিঘা ধান চাষের জন্য ৫ কেজি বীজ প্রদানের পাশাপাশি প্রতি একর ধান চাষের জন্য ৪ হাজার ৫ শ টাকা মূল্যের সার প্রদান করা হবে। ধান বীজ বিতরণের সময় নবায়নযোগ্য শক্তি কর্মসূচির সমন্বয়কারী কিতাব আলী, উপসমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল, সহসমন্বয়কারী আজিজুর রহমান ও শফিউল্লাহ সরকার মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে উল্লেখিত ধান বীজ বিতরণের কাজ সম্পন্ন করেন।


কমেন্ট বক্স