দর্শনা রেল-বাজার দোকান মালিক সমিতির নানা কর্মসূচি গ্রহণ
- আপলোড তারিখঃ
১০-০৫-২০২০
ইং
দর্শনা অফিস:
আজ রোববার (১০ মে) বাংলাদেশ সরকার লকডাউন শিথিল করে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে সীমিত আকারে মার্কেট, বিপণী বিতান, শপিংমল খোলার সিদ্ধান্ত নির্দেশনা প্রদান করেছেন। এ লক্ষ্যে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকার নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষাবিধি সবাইকে মেনে চলতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দর্শনা রেল-বাজার দোকান মালিক সমিতি কমিটির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করেছেন। মার্কেট, বিপণী বিতান, শপিংমলের সামনে এবং প্রকাশ্যস্থানে জনসচেতনতামূলক বিভিন্ন প্রকার লেখা সম্বলিত হ্যাংগিং ব্যানার প্রদর্শন এর ব্যবস্থা গ্রহণ করেছেন।
বাজার কমিটির সভাপতি টিপু সুলতান ও সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা বলেন, অন্যান্য বারের তুলনায় এবারের পরিস্থিতি ভিন্ন। ফলে দর্শনাবাসীসহ সব ক্রেতা সাধারণের উদ্দেশে আহ্বান জানান অন্তত নিজ ও নিজের পরিবারের স্বার্থে নিজ উদ্যোগে সরকার নির্ধারিত সব প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ লক্ষে রেল বাজারকে সুরক্ষা রাখতে নানা ধরণের কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রেল বাজারের ৫টি প্রবেশ মুখে সড়কে ক্রেতাদের জন্য হ্যান্ড স্যানিটাইজ, সড়কে জীবাণুনাশক চট ভেজানো থাকবে, মাস্ক ছাড়া কোনো ক্রেতাকে বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না, বাচ্চাদের নিয়ে মার্কেটে প্রবেশ করা যাবে না, বাজারের মধ্যে কোনো প্রকার ভ্যান, রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলসহ কোনো যানবহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া জন-সচেতনতায় মাইকিং চলবে। এসব কার্যক্রম বাস্তবায়ন করতে দর্শনা রেল-বাজার দোকান মালিক সমিতি কমিটিকে সহযোগিতা করবে ওয়েভ ফাউন্ডেশন, দর্শনা থানা ও পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা রেল-বাজার দোকান মালিক সমিতি কমিটির কার্যালয়ে বাজার কমিটির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, সদস্য হাসানুজ্জামান হাসান এবং ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা কিতাব আলী, আনিছুজ্জামান, হাসমত কবির, কামরুজ্জামান যুদ্ধ, মাহাবুবুর রহমান মুকুল ও আওয়াল হোসেন।
কমেন্ট বক্স