শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে চা-দোকানির মৃত্যু
- আপলোড তারিখঃ
০৯-০৫-২০২০
ইং
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় কাঁশি, শ্বাসকষ্ট ও পেট ব্যাথা নিয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি শৈলকুপা শহরের কবিরপুর গ্রামে। বুধবার কাঁশি, শ্বাসকষ্ট ও পেট ব্যাথা নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই চা দোকানদার। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে তাঁকে আইসোলেশনে রাখে। সেখানে বৃহস্পতিবার (৭ মে) রাতে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খানের তত্ববধানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান বলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশক্রমে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে তাঁর জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন ইমাম প্রতিনিধি মাওলানা মো. খাইরুল ইমলাম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাক। মৃত ব্যক্তির জানাজা ও দাফনের সার্বিক সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
কমেন্ট বক্স