শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে চা-দোকানির মৃত্যু

আপলোড তারিখঃ 2020-05-09 ইং
শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে চা-দোকানির মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কাঁশি, শ্বাসকষ্ট ও পেট ব্যাথা নিয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক চা দোকানদারের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি শৈলকুপা শহরের কবিরপুর গ্রামে। বুধবার কাঁশি, শ্বাসকষ্ট ও পেট ব্যাথা নিয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই চা দোকানদার। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে তাঁকে আইসোলেশনে রাখে। সেখানে বৃহস্পতিবার (৭ মে) রাতে তাঁর মৃত্যু হয়। গতকাল শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খানের তত্ববধানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান বলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশক্রমে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে তাঁর জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন ইমাম প্রতিনিধি মাওলানা মো. খাইরুল ইমলাম। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাক। মৃত ব্যক্তির জানাজা ও দাফনের সার্বিক সহযোগিতা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)