শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৮-০৫-২০২০ ইং
আন্দুলবাড়ীয়ায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ শেখ হাফিজুর রহমান হাফিজ ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মাফিজুর রহমান মাফি। এ সময় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, সহসম্পাদক এস এম জাভেদ লাল, দপ্তর সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন এবং ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার তারিক হোসেন।


কমেন্ট বক্স