শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা সংকটে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে তারা দেবী ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ ০৭-০৫-২০২০ ইং
করোনা সংকটে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে তারা দেবী ফাউন্ডেশন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (৬ মে) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়ন এবং আলমডাঙ্গা পৌর এলাকার ক্যানালপাড়ার ৫০টি পরিবাবের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আলমডাঙ্গা পৌরসভার ক্যানালপাড়া এবং কালিদাসপুর ইউনিয়নের পারকুলা, ডম্বলপুর, কালিদাসপুর, আসাননগর ও পাইকপাড়া গ্রামের কর্মহীন হয়ে পড়া পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলুসহ ফাউন্ডেশনের অন্য কর্মীরা।


কমেন্ট বক্স